সৈয়দপুরে স্মৃতিস্তম্ভ চত্বরে ময়লার স্তূপ

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২১:৩০

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুরে মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ চত্বর এখন ময়লা ভাগাড়ে পরিণত হয়েছে। সরেজমিন দেখা গেছে, শহরের বিমানবন্দর সড়কের পাশে ডাকবাংলোর বিপরীত দিকে নির্মিত মূল স্মৃতিস্তম্ভের পাশেই ময়লা-আবর্জনার স্তূপ। এলাকার মানুষ দড়ি টেনে কাপড় শুকাচ্ছে। একপাশে বসে কিছু যুবক খেলছে জুয়া। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন বলেন, যেহেতু এটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে এর মর্যাদা রক্ষার দায়িত্বটা তাকেই নিতে হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ বলেন, এ ধরনের কাজ যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।