পিরোজপুরে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই খুন

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২১:৩১

পিরোজপুর অফিস

পিরোজপুর জেলা সদরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিবাদে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই খুন হয়েছে। শুক্রবার ভোররাতে পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমরিতলা মাথাবেড়া এলাকায় এ ঘটনা ঘটে। থানা সূত্রে জানা যায়, স্থানীয় সোবাহান মোল্লার ছেলে হেলাল উদ্দিন ওরফে কেরামত মোল্লার (৩৪) সঙ্গে তার ছোট ভাই মোহাম্মদ আলীর (২২) সেহেরির সময় ভাত রান্না করা নিয়ে বাগিবতণ্ডা হয়। এক পর্যায়ে মোহাম্মদ আলী ধারালো দা দিয়ে বড় ভাই হেলাল উদ্দিনকে কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই হেলালের মৃত্যু হয়।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই খুন হয়েছে। ছোট ভাই মোহাম্মদ আলীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।