সীমানা পিলার ও বোমা তৈরির গান পাউডার উদ্ধার

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২১:৩২

কালিয়া (নড়াইল) সংবাদদাতা

কালিয়ায় ব্রিটিশ আমলের সীমানা পিলার ও বোমা তৈরির বিপুল পরিমাণ গান পাউডার উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সাবেক ইউপি সদস্য আশরাফুল মৃধার বাড়ি থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়। নড়াইল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার সরকার বলেন, অভিযান চালিয়ে বোমা তৈরির গান পাউডার সদৃশ্য বস্তু এবং ব্রিটিশ আমলের একটি সীমানা পিলার উদ্ধার করি। তবে আসামি পালিয়ে যায়। সীমানা পিলারের গায়ে ব্রিটিশ আমলের ই ঞ ঊ ঈ ১৮১৮ লেখা রয়েছে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কনি মিয়া বলেন, এর আগেও আশরাফুলের নামে কালিয়া থানায় পাঁচটি মামলা চলমান রয়েছে। নতুন করে বিশেষ ক্ষমতায় বিস্ফোরক দ্রব্য আইনে আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।