গাংনীতে অগ্নিকাণ্ডে চার বসতবাড়ি ভস্মীভূত

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২১:৩৩

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা

গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের অগ্নিকাণ্ডে চারটি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১টার সময় কাজীপুর গোলাম বাজার পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বামন্দী ফায়ার স্টেশনের ইনচার্জ (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী জানান, খবর পেয়ে আমাদের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই বাড়িসহ সবকিছু পুড়ে ভস্মীভূত হয়েছে। পার্শ্ববর্তী বাড়িতে আগুন লাগলেও তা দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।