স্পোর্টস রিপোর্টার
ফিফার নারী ফুটবলের র্যাংকিংয়ে অনেক দিন ছিল না বাংলাদেশ। শুধু বাংলাদেশই নয় ১৭ দেশ র্যাংকিংয়ে ছিল না। গত বছর করোনার কারণেই র্যাংকিংয়ে উধাও হয়ে গিয়েছিল বাংলাদেশ। এবছর সাড়ে তিন মাস চলে গেছে।
গতকাল ফিফার নতুন র্যাংকিং প্রকাশ করা হয়েছে। যেখানে বাংলাদেশের অবস্থান ১৩৭। বাংলাদেশের নিচে রয়েছে আরো ৩০ দেশ। সাফের অঞ্চলে বাংলাদেশের নিচে রয়েছে ভুটান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। বাংলাদেশের ওপরে রয়েছে নেপাল (১০১), ভারত আছে ৫৭ নম্বরে। ২০১৯ সালে মার্চে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপে খেলেছিল সাবিনা, সানজিদারা। এরপর আর জাতীয় দলের খেলা হয়নি। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ নারী দলের খেলা নেই বলে গত ডিসেম্বরে প্রকাশিত ফিফার র্যাংকিংয়ে বাংলাদেশের নাম ছি না।
গতকাল প্রকাশিত নতুন র্যাংকিংয়ে আবার বাংলাদেশ চলে এসেছে। নেপালে নারী ফুটবল টুর্নামেন্ট হতে পারে। নেপালের আমন্ত্রণে বাংলাদেশ খেলার আগ্রহ দেখিয়েছে। ঐ টুনামেন্টে খেললে বাংলাদেশের র্যাংকিং আরো বাড়বে। বর্তমান র্যাংকিয়ে যুক্তরাষ্ট্র, জার্মানি, নেদারল্যান্ডস এবং ফ্রান্স আছে এক হতে চারের মধ্যে।
