সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার দুই আসামিকে গ্রেফতার করে গতকাল শুক্রবার আদালতে সোপর্দ করেছে সিংগাইর থানা পুলিশ। তারা হলেন উপজেলার মধ্য চারিগ্রামের মোক্তার আলীর ছেলে সুরুজ হোসেন ও আবু বকরের ছেলে শাকিল হোসেন। ধর্ষণের শিকার তরুণী তার মামলায় উল্লেখ করেন, বুধবার রাতে গোবিন্ধল গ্রামে এক বান্ধবীর বাড়িতে দাওয়াত খেয়ে পূর্ব পরিচিত সুরুজ হোসেনের মোটর সাইকেলে করে বাড়ি যাওয়ার পথে চারিগ্রামে একটি ভুট্টাখেতে নিয়ে তাকে ধর্ষণ করে সুরুজ। শাকিল হোসেন এ সময় ধর্ষণে সহায়তা করে এবং পরে সেও ধর্ষণের চেষ্টা চালায়। পরে তারা তার কাছ থেকে মোবাইল ফোনসেট ও টাকা নিয়ে যায়। ঘটনার সত্যতা স্বীকার করেন থানার ওসি মো. আসলাম হোসেন ।
