গত ১৬ এপ্রিল দৈনিক ইত্তেফাকে ‘চার দিন পানিশূন্য মধুবাজার’ শিরোনামে প্রকাশিত সংবাদে ভুলক্রমে মোডস জোন-৪ এর নির্বাহী প্রকৌশলীর নাম লেখা হয়েছে। যেটি হবে মোডস জোন-৩ এর নির্বাহী প্রকৌশলী মোস্তাকিম হোসাইন।
এদিকে গতকাল শুক্রবার পর্যন্ত পানি আসেনি মধুবাজার এলাকায়। এ বিষয়ে ওয়াসার পরিচালক (টেকনিক্যাল) এ কে এম সহিদ উদ্দিন বলেন, ‘আমরা চেষ্টা করছি। ঐ এলাকায় পাম্প নষ্ট থাকায় পানির সমস্যা হচ্ছে। খুব শিগিগরই এর সমাধান হবে।’
