ভোলা (দক্ষিণ) প্রতিনিধি ও লালমোহন সংবাদদাতা
ভোলায় বাবার শার্টের পকেট থেকে মোটরসাইকেলের চাবি চুরি করে নিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. তুহিন (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত তুহিন ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আসুলি গ্রামের মো. কবির হোসেনের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। শুক্রবার সকালে ঐ গ্রামের সৈয়ল বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে।
ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফরাদ হোসেন মুরাদ জানান, নিহত তুহিন সকালে তার বাবা কবির হোসেনের পকেট থেকে বাবাকে না জানিয়ে মোটরসাইকেলের চাবি নিয়ে মোটরসাইকেল চালাতে বের হয়। সৈয়ল বাড়ির সামনের সড়কে আসলে দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের মেহগনি গাছের সাথে ধাক্কা লাগে। এতে তুহিন গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তার পরিবারের সদস্যরা তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার প?থে তার মৃত্যু হয়। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
