যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পালটা নিষেধাজ্ঞা দেওয়ার চিন্তা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, নিষেধাজ্ঞার চিন্তা বাদ দেওয়া হয়নি, বরং কী ধরনের নিষেধাজ্ঞা দেওয়া যায় তা নিয়ে ভাবছেন রাষ্ট্রের প্রধান। বৃহস্পতিবার রাশিয়ার ১০ কূটনীতিককে বহিষ্কারসহ বিভিন্ন নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা কখন দেওয়া হবে তা জানাননি পেসকভ। তবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দ্রুত সিদ্ধান্ত আসবে। পেসকভ বলেন, রাশিয়ার নেতা বারবারই বলছেন, যুক্তরাষ্ট্র যদি সহযোগিতার সম্পর্ক গড়ে তোলে তাহলে রাশিয়াও এগিয়ে আসবে।—ইউএস নিউজ
