সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেন। গতকাল শুক্রবার এক শোক বার্তায় তিনি বলেন, মতিন খসরুর মানবিক গুণাবলি ও ভালো আচরণের কারণে বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা উনাকে সব সময় স্মরণ করবেন। বিচার বিভাগ ও আইনের প্রতি তার অগাধ শ্রদ্ধা দলীয় রাজনীতির ঊর্ধ্বে ছিল।
মতিন খসরুর মৃত্যুতে তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেন ব্যারিস্টার মইনুল হোসেন। করোনায় আক্রান্ত হয়ে বুধবার সিএমএইচ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপি। বৃহস্পতিবার ৪ দফা জানাজা শেষে তাকে কুমিল্লার নিজ নির্বাচনি এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
