কিউবার কমিউনিস্ট পার্টির প্রধানের পদ থেকে পদত্যাগ করছেন রাউল কাস্ত্রো। পার্টির ৮তম কংগ্রেস গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। আগামী সোমবার তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। তিনি যখন পার্টি থেকে সরে দাঁড়াচ্ছেন তখন দেশে খাদ্যের জন্য হাহাকার চলছে এবং অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এখনো বহাল আছে। প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল (৬০) তার স্থলাভিষিক্ত হবেন বলে ধারণা করা হচ্ছে। ২০১৮ সালে রাউল প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সরে যাওয়ার পর মিগুয়েল দিয়াজ-কানেল প্রেসিডেন্ট হন। -আলজাজিরা
