তিউনিশিয়া উপকূলে নৌকা ডুবে অন্তত ২১ অভিবাসী প্রত্যাশীর মৃত্যু হয়েছে। তারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে যাচ্ছিল। তিউনিশিয়ার বেসামরিক সুরক্ষা বিভাগের পরিচালক মৌরাড মেচরি জানিয়েছেন, কোস্টগার্ড তল্লাশি চালিয়ে ২১ টি মৃতদেহ উদ্ধার করেছে। উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে। আফ্রিকা ও সংঘাতপূর্ণ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ইউরোপে যাওয়ার প্রধান রুট হিসেবে তিউনিশিয়ার বন্দরকে ব্যবহার করা হচ্ছে। -আলজাজিরা
