শ্রীলঙ্কার কায়তুয়ানকের চিলাউ মেরিয়ানস ক্রিকেট ক্লাব মাঠে চলছে বাংলাদেশ দলের প্রস্তুতি ম্যাচ। দুইদিনের এ ম্যাচের প্রথম দিনে ব্যাট করতে নামে লাল দল। প্রথম সেশন শেষে তারা বিনা উইকেটে ১০০ রান সংগ্রহ করেছে। শনিবার (১৭ এপ্রিল) এ ম্যাচে লাল দলের হয়ে ওপেনিং করেন তামিম ইকবাল এবং সাইফ হাসান।
তামিম ব্যক্তিগত ৬৩ রানে স্বেচ্ছা অবসর নেন। ২৩ রান নিয়ে সাইফ হাসান এবং তিন নম্বরে নামা শান্ত অপরাজিত আছেন। সবুজ দলের হয়ে এখন পর্যন্ত বল করেছেন এবাদত, শরিফুল, শহিদুল, মুগ্ধ এবং শুভাগত হোম।
লাল দলে আছেন: তামিম (ক্যাপ্টেন), সাইফ, শান্ত, মুশফিক, সোহান, মিরাজ, তাইজুল, তাসকিন, রাহি এবং খালেদ।
সবুজ দলে আছেন: সাদমান, লিটন, মুমিনুল (ক্যাপ্টেন), মিথুন, রাব্বি, শুভাগত হোম, নাঈম, শরিফুল, এবাদত, শহিদুল এবং মুগ্ধ।
পরে ২১ এপ্রিল ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ দল। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৯ এপ্রিল।
ইত্তেফাক/এসএ
