নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ২০:১৮

ফারিয়া ইয়াসমিন প্রান্তিকা, শিক্ষার্থী

শাহ্ গরীবুল্লাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ঢাকা

জীবকোষ ও টিস্যু

ক্যারিওকাইনেসিস কাকে বলে?

উত্তর:মাইটোসিস কোষ বিভাজনে যে প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজন ঘটে সে প্রক্রিয়াকে ক্যারিও কাইনেসিস বলে।

রাইবোজোম কী?

উত্তর:প্রাণী ও উদ্ভিদ কোষের পর্দাহীন যে অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে, তাকেই রাইবোজোম বলে।

আদি কোষ কী?

উত্তর:সুগঠিত নিউক্লিয়াসবিহীন কোষকে আদি কোষ বলে।

জৈব মুদ্রা কাকে বলে?

উত্তর:ATP কে জৈব মুদ্রা বা Biological coin বলা হয়।

ক্রিস্টি কাকে বলে?

উত্তর:মাইটোকন্ড্রিয়ার দ্বিস্তর বিশিষ্ট আবরণীর ভিতরের স্তরটি ভিতরের দিকে ভাঁজ হয়ে থাকে। একে ক্রিস্টি বলে।

প্রকৃত কোষ কী?

উত্তর:সুগঠিত নিউক্লিয়াসযুক্ত কোষকে প্রকৃত কোষ বলে।

টিস্যু কী?

উত্তর:একই গঠন বিশিষ্ট একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ করে এবং তাদের উত্পত্তিও যদি অভিন্ন হয় তখন তাদের টিস্যু বলে।

কোষ কী?

উত্তর:জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে।

অক্সিজোম কী?

উত্তর:মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টির গায়ে যে বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে তাকে অক্সিজোম বলে।

দেহ কোষ কাকে বলে?

উত্তর:বহুকোষী জীবের যেসব কোষ শুধু জীবদেহ গঠন করে সেগুলোকে দেহকোষ বলে।

হরমোন কী?

উত্তর:অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত রসকে হরমোন বলে।

পেশি কী?

উত্তর:ভ্রুণীয় মেসোডার্ম থেকে তৈরি সংকোচন ও প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুকে পেশি টিস্যু বলে।

প্রোটোপ্লাজম কী?

উত্তর:কোষের ভেতরে যে অর্ধস্বচ্ছ, থকথকে জেলির মতো বস্তু থাকে তাকে প্রোটোপ্লাজম বলে।

অ্যারেন কাইমা কী?

উত্তর:জলজ উদ্ভিদের বড় বড় বায়ু কুঠুরীযুক্ত প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা বলে।

জাইগোট কী?

উত্তর:মাতৃ বা পিতৃজনন কোষ মিলিত হয়ে নতুন জীবের দেহের যে প্রথম কোষটি গঠিত হয় তাকে জাইগোট বলে।

অঙ্গ কাকে বলে?

উত্তর:এক বা একাধিক টিস্যুর সমন্বয়ে গঠিত এবং নির্দিষ্ট কার্য সম্পাদনে সক্ষম প্রাণী দেহের অংশ বিশেষকে অঙ্গ বলে।

কোষ ঝিল্লি কী?

উত্তর:প্রোটোপ্লাজমের বাইরে যে দ্বিস্তর বিশিষ্ট পর্দা থাকে, তাকে কোষ ঝিল্লি বলা হয়।