নতুন মডেলের অল-ইন-ওয়ান পিসি বাজারে ছেড়েছে ওয়ালটন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ইউনিফাই এস২২ সিরিজের ওই অল-ইন-ওয়ান কম্পিউটারগুলোর নজরকাড়া ডিজাইন এবং আকর্ষণীয় সব ফিচার প্রযুক্তিপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।
এই সিরিজে মডেলভেদে রয়েছে ইন্টেলের দশম প্রজন্মের পেন্টিয়াম গোল্ড, কোর আই-থ্রি এবং কোর আই-ফাইভ প্রসেসর। এছাড়া বাকি সব কনফিগারেশন প্রায় একই। মেমোরি হিসেবে সবগুলো ভ্যারিয়েন্টে থাকছে ৮ গিগাবাইট ২৬৬৬ মেগাহার্জ ডুয়েল চ্যানেল ডিডিআর৪ র্যাম, যা ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সপান্ড করা যাবে। সব মডেলে ১ টেরাবাইট হার্ড ড্রাইভের পাশাপাশি পেন্টিয়াম গোল্ড এবং কোর আই-থ্রি ভ্যারিয়েন্টে ১২৮ গিগাবাইট এসএসডি এবং কোর আই-ফাইভ ভ্যারিয়েন্টে ২৫৬ গিগাবাইট এসএসডি’র সমন্বয়ে ডুয়েল স্টোরেজ ব্যবস্থা রাখা হয়েছে। এতে ব্যবহত হয়েছে ২১.৫ ইঞ্চি এন্টি গ্লেয়ার ফুল এইচডি ডিসপ্লে, যার অ্যাসপেক্ট রেশিও ১৬:৯। গ্রাফিক্স ইউনিটে রয়েছে ইন্টেল ইউএইচডি ৬৩০ গ্রাফিক্স এবং ইন্টেল এইচ৪১০ চিপসেট। মডেলভেদে ওই অল-ইন-ওয়ান পিসির দাম ৪৩,৯৫০ টাকা থেকে ৫৭,৮৫০ টাকার মধ্যে। চলমান কোটি টাকার শিক্ষাবৃত্তি প্রোগ্রামে শিক্ষার্থীরা ইউনিফাই এস২২ অল-ইন-ওয়ান পিসি কিনলেই পাচ্ছেন লাখ টাকা পর্যন্ত শিক্ষাবৃত্তি। দেশের সব ওয়ালটন শোরুমের পাশাপাশি অনলাইনে ই-প্লাজা থেকে অর্ডার করলে গ্রাহকদের জন্য থাকছে বিশেষ ছাড়। সব মডেলের অল-ইন-ওয়ান পিসিতে ২ বছর পর্যন্ত বিক্রয়োত্তর সেবা দিচ্ছে ওয়ালটন।
