হাসনাত আমজাদ
খট খট খট
হাইথট হেঁটে চলে গটমট গট।
আওয়াজ তুলে হাঁটে, হাঁটে জোরেশোরে
সবখানে হাঁটছে সে দ্যাখ তোরা ওরে।
খট খট খট
বাসে ট্রেনে ফুটপাতে আছে হাইথট।
হাইথট টকশোতে, হাইথট মোড়ে
হাইথট ঘুড়ি হয়ে আকাশেতে ওড়ে।
খট খট খট
চুপচাপ বসে বসে মেজাজ কি হট?
মেজাজের কিবা দোষ, চনমনে রোদ
হাইথটে ভেজো যদি হবে শোধবোধ।
খট খট খট
চলাচল থেমে গেছে, পথে যানজট।
নেই কোনো প্রবলেম আছে ফোর থ্রিজি
ফেসবুকে হাইথট পোস্ট করা ইজি।
খট খট খট
দরজাতে দেব টোকা? ইয়েস না নট?
হাইথট বাড়ি বাড়ি হয় দেখি ফেরি
হাইথট নিয়ে থট হতে কত দেরি?
