কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কটিয়াদীর জালালপুর ইউনিয়নের চরপুক্ষিয়া গ্রামের কুটির ও দুর্বাবিলের খালটি অস্তিত্ব সংকটে পড়েছে। চরঝাকালিয়া মৌজার কুটিরবিল থেকে দুর্বাবিল পর্যন্ত খালটিকে কাটতে কাটতে প্রায় জমির সঙ্গে মিশিয়ে ফেলা হয়েছে। প্রবীণ ব্যক্তি ও সাবেক মেম্বার আ. মোতালিব জানান, আগে এই খাল দিয়ে নৌকা চলত। এই খালের পানি দিয়ে বিভিন্ন শীতকালীন ফসলের চাষাবাদ করত। খালটির প্রস্থ ছিল ১৬ ফুট। উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল জানান, আমি এই বিষয়টি শুনেছি এবং ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠাব। ঘটনার সত্যতা নিশ্চিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
