গঙ্গাচড়ায় কালবৈশাখীর শঙ্কায় কৃষক

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ২১:৪৮

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

আকাশে কালো মেঘ। গুড় গুড় মেঘের ডাকাডাকি। বিজলির ঝলকানি। সেই সঙ্গে এই রোদ এই বৃষ্টি। খেতে আধা পাকা ধান। আঁেক উঠছে কৃষকের মন। এখন কালবৈশাখীর মৌসুম। শুক্রবার শিলাবৃষ্টিসহ ঝড় হয়ে গেছে। এ রকম অবস্থায় কালবৈশাখী আতঙ্কে আছে রংপুরের গঙ্গাচড়ার কৃষকরা। গঙ্গাচড়ায় আর কদিন পরে বোরো ধান কাটা শুরু হবে। গত বছর আমন মৌসুমে কৃষকরা ধানের দাম পাওয়ায় এ বছর বোরো চাষের দিকে ঝুঁকেছেন বেশি। উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, এ সময় কালবৈশাখী আঘাত হানলে ক্ষতি হওয়ার আশঙ্কা থেকে যায়। তবে খেতের ৮০ ভাগ ধান পাকলেই কাটা যেতে পারে। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে ফলন ভালো হবে বলে তিনি আশাবাদী।