ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় আরো সাত জন গ্রেফতার

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ২১:৪৮

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ কর্মসূচি ও হরতাল চলাকালে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরো সাত জন গ্রেফতার হয়েছে। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় তাদের গ্রেফতার করে পুলিশ। সহিংস ঘটনাসমূহের প্রাপ্ত স্থিরচিত্রও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়।  হেফাজতের তাণ্ডবে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় তিনটি ও সরাইল থানায় দুইটিসহ সর্বমোট ৫৪টি মামলা হয়েছে। ৪১৪ জন এজাহার নামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০/৩৫ হাজার লোকের নামে মামলাগুলো হয়েছে। এসব মামলায় সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সর্বমোট ২৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জেলা পুলিশের এক প্রেস রিলিজে জানানো হয়েছে।