হোমনায় অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ২১:৪৯

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

হোমনায় শনিবার সকালে অগ্নিকাণ্ডে একটি বসতঘর ভস্মীভূত হয়েছে। পৌরসভার শ্রীমদ্দি গ্রামের খলিল মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খলিল মিয়া ব্যাটারিচালিত অটোরিকশা চার্জে দিয়ে কৃষি জমিতে কাজ করতে যান। কিছুক্ষণ পরে খবর পান তার ঘরে আগুন লেগেছে। হোমনা ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও এতক্ষণে দোচালা বসতঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। অটোরিকশায় আগুন লেগে ঘরে ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।