কাউখালীতে অবৈধ জাল জব্দ

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ২১:৪৯

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরে বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে প্রায় ৮০ লাখ টাকা মূল্যের ৪ লাখ মিটার অবৈধ জাল জব্দ করেছে নৌ বাহিনী। নৌ বাহিনীর জাহাজ তিস্তার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার ইসতিয়াক আহমেদের নেতৃত্বে শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। বিএনএস তিস্তার সাব-লেফটেন্যান্ট তাহামিদ ইসলাম নাহিন জানান, জাটকা নিধন প্রতিরোধে দেশের সব নদ-নদীতে ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ নিষেধাজ্ঞা জারি করে সরকার। তাই কাউখালীর সন্ধ্যা, কঁচানদী ও পিরোজপুরের বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে এই অবৈধ জাল জব্দ করা হয়। দুপুরে জব্দকৃত জাল কাউখালী সন্ধ্যা নদীর তীরবর্তী লঞ্চঘাট চরে নিয়ে পুড়িয়ে ফেলা হয়। এ সময় কাউখালী উপজেলা মত্স্য কর্মকর্তা ফনি ভূষণ পাল উপস্থিত ছিলেন।