ইত্তেফাক রিপোর্ট
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ১৯ কোটি ২২ লাখ টাকার লেনদেন হয়েছে। এরমধ্যে ডিএসইতে শীর্ষ টপ টেন লেনদেনের (টার্নওভার) তালিকায় এগিয়ে রয়েছে বিমা কোম্পানি। গত সপ্তাহে এই শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে চারটি বা ৪০ শতাংশ বিমা কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর। এ কোম্পানিটির ২ কোটি ৮৪ লাখ ৮৪ হাজার ৬৫৫টি শেয়ার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটির ২০৪ কোটি ৫৯ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা মোট লেনদেনের ১০ দশমিক ১৩ শতাংশ। এর মাধ্যমে বেক্সিমকো ডিএসইর সাপ্তাহিক টপ টেন টার্নওভারের শীর্ষে উঠে আসে। ডিএসইতে সাপ্তাহিক টপ টেন টার্নওভারে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রবি আজিয়াটার ৯০ কোটি ৯৫ লাখ টাকার, বিএফআইসির ৮৫ কোটি ৫৯ লাখ টাকার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইনসিওরেন্সের ৫৫ কোটি ৬১ লাখ টাকার, সেন্ট্রার ইনসিওরেন্সের ৪৯ কোটি ৪২ লাখ টাকার, পূরবী জেনারেল ইনসিওরেন্সের ৪৮ কোটি ৯০ লাখ টাকার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ৪৫ কোটি ৩০ লাখ টাকার, সোনার বাংলা ইনসিওরেন্সের ৪৫ কোটি ২ লাখ টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৪৪ কোটি ৩২ লাখ টাকার।
