সাপ্তাহিক দর কমার শীর্ষে প্রিমিয়ার ব্যাংক

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ২২:২৫

ইত্তেফাক রিপোর্ট

বিদায়ি সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯০টির বা ২৪ দশমিক ৫২ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্রিমিয়ার ব্যাংকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে প্রিমিয়ার ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩ দশমিক ৬০ টাকায়। আর বিদায়ি সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১১ দশমিক ১০ টাকায়। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ২ দশমিক ৫০ টাকা বা ১৮ দশমিক ৩৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রিমিয়ার ব্যাংক ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে সাপ্তাহিকি টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইনডেক্স এগ্রোর ১৪ দশমিক ৭৮ শতাংশ, ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের ১২ দশমিক ৯৬ শতাংশ, লিবরা ইনফিউশনের ১২ দশমিক ৪৬ শতাংশ, সিটি ব্যাংকের ৮ দশমিক ৪৯ শতাংশ, প্যারামাউন্ট ইনসিওরেন্সের ৮ দশমিক ৩৩ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৭ দশমিক ৬৯ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৭ দশমিক ৫৫ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ৭ দশমিক ৫৫ শতাংশ এবং এশিয়া ইনসিওরেন্সের শেয়ার দর ৭ দশমিক ৫৫ শতাংশ কমেছে।