বড়লেখায় দেবরের অস্ত্রের আঘাতে ভাবির মৃত্যু

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ২২:৪৪

বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা

মৌলভীবাজারের বড়লেখায় নিউ সমনবাগ চা বাগানে দেবরের ধারালো অস্ত্রের আঘাতে রবিতা বাক্তি (২৩) নামের নারীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বাগানের পাক্কা লাইন এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত রবিতা বাক্তি ঐ এলাকার অটোরিকশা চালক সুষেন বাক্তির স্ত্রী। পুলিশ ঘাতক দেবর প্রদীপ বাক্তি মিঠুনকে (৩০) গ্রেফতার করেছে। সে পাক্কা লাইনের বুলবুল বাক্তির ছেলে নিহত রবিতা বাক্তি সম্পর্কে মিঠুনের মামাতো ভাইয়ের স্ত্রী। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বাগানের পাক্কা লাইন এলাকায় মামা ভাগ্য বাক্তিকে গালিগালাজ করছিল প্রদীপ বাক্তি মিঠুন। এক পর্যায়ে মিঠুন মামার ওপর হামলার চেষ্টা চালায়। ঘটনাটি দেখে ভাগ্যের ছেলের বউ রবিতা শ্বশুরকে বাঁচাতে এগিয়ে যান। এসময় মিঠুন ধারালো অস্ত্র দিয়ে রবিতার তলপেটে আঘাত করলে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। গুরুতর আহত অবস্থায় চা বাগানের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ভাবিকে খুন করে পালানোর চেষ্টাকালে বাগানের শ্রমিকরা মিঠুন বাক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেন। খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে।