পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
পাইকগাছায় বহু অপকর্মের হোতা, উচ্ছৃঙ্খল পুত্র মশিউর রহমানের বিরুদ্ধে উপজেলার কালুয়া গ্রামের মো. কামরুল ইসলাম পাইকগাছা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলেন করেছেন।
লিখিত বক্তব্যে কামরুল ইসলাম বলেন, এলাকাবাসী ও প্রশাসনকে অবগত করছি যে, আমার দুই সন্তানের মধ্যে ছোট পুত্র মশিউর রহমান বহু অপকর্ম, অসামাজিক কার্যকলাপ, উচ্ছৃঙ্খল জীবন যাপন করছে। তার কারণে পরিবারসহ অন্য সদস্যরা হেয়প্রতিপন্ন হচ্ছে প্রতিনিয়ত। তার কার্যকলাপের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার পরিবার। ছেলে মশিউরকে বিভিন্নভাবে বুঝিয়েও তাকে উচ্ছৃঙ্খল জীবনযাপন থেকে ফেরানো যাচ্ছে না। কামরুল ইসলাম আরো বলেন, ‘আমি আমার পরিবারের অন্য সদস্য, আত্মীয়স্বজন, গণ্যমান্য বক্তিদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছি যে, আজকের পর থেকে আমার ছেলের কোনো অপকর্মের দায়ভার আমি এবং আমার পরিবার ও আত্মীয়স্বজন কেউ নেব না। কোনো অপকর্ম করলে সে নিজে দায়ভার বহন করবে।’
