অ্যাডভোকেট মনজুর কাদেরের ইন্তেকাল

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ২২:৪৫

ইত্তেফাক রিপোর্ট

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজুর কাদের (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। মস্তিষ্কের ক্যানসার নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শুক্রবার ভোরে তিনি মারা যান। শুক্রবার জানাজা শেষে সাতক্ষীরার গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেনের ল’ ফার্ম মইনুল হোসেন এন্ড কোম্পানির একজন আইনজীবী ছিলেন মনজুর কাদের। তিনি ৪০ বছর ধরে এই ল’ ফার্মের সঙ্গে যুক্ত ছিলেন।