সৈয়দা রাহেলা বেগম
রংপুর বিভাগ সাংবাদিক সমিতি (আরডিজেএ) সদস্য, পরিপ্রেক্ষিতের নির্বাহী পরিচালক ও বাংলা ইনসাইডারের প্রধান সম্পাদক সৈয়দ বোরহান কবীরের মা সৈয়দা রাহেলা বেগম (৭৮) শনিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।
তিনি রংপুরের মুন্সিপাড়ার মরিয়ম নেছা স্কুলের সাবেক প্রধান শিক্ষিকা। মৃত্যুকালে তিনি চার সন্তান ও নাতি-নাতনি রেখে গেছেন। তার মৃত্যুতে আরডিজেএ সভাপতি মোকছুদার রহমান মাকসুদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।
