মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ২২:৪৬

আব্দুল মান্নান চৌধুরী

সরকারের অবসরপ্রাপ্ত উপসচিব আব্দুল মান্নান চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে তার পরিবারের পক্ষ থেকে ফরিদপুরের কোমপুরের নিজ বাড়িতে পবিত্র কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আব্দুল মান্নান চৌধুরী ঢাকার বৃহত্তর ফরিদপুর জেলা সমিতির দীর্ঘদিন সেক্রেটারির দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশ স্কাউটের নির্বাহী সচিব ছিলেন। চাকরি জীবনে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি জনহিতকর অনেক কাজের সঙ্গে জড়িত ছিলেন।

আবদুল্লাহ আল-মামুন

ক্রিস্টাল ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা পরিচালক আবদুল্লাহ আল-মামুনের আজ প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছর ১৮ এপ্রিল তিনি হূদেরাগে আক্রান্ত হয়ে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। আবদুল্লাহ আল-মামুন একজন স্বনামধন্য ও বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। তিনি আটলান্টিক অ্যাপারেল লিমিটেড এবং ভার্জিনিয়া ওয়াশিং প্লান্টের পরিচালক ছিলেন। কোম্পানির পরিচালনা পর্ষদ, সব শেয়ারহোল্ডার, নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারী তার রুহের মাগফেরাত কামনা করেছেন।