স্বাস্থ্যসেবাকে সবার জন্য আরো সহজলভ্য করার লক্ষ্য নিয়ে হেলথ-টেক স্টার্টআপ ‘মায়া’র সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে গত ৮ এপ্রিল ‘পাঠাও হেলথ’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। ডিজিটাল সার্ভিস প্ল্যাটফরম ‘পাঠাও’ নতুন এই সেবা চালু করেছে।
পাঠাও অ্যাপের মধ্যে চালু করা ‘পাঠাও হেলথ’ ফিচারে রয়েছে, পরিচয় গোপন রেখে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সুযোগ, চিকিত্সকদের কাজ থেকে ই-প্রেসক্রিপশন পাওয়া এবং স্বাস্থ্যসম্পর্কিত তথ্য জানার সুযোগ।
এ প্রসঙ্গে ‘পাঠাও’ প্রেসিডেন্ট ফাহিম আহমেদ বলেন, এর মাধ্যমে ব্যবহারকারীদের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা-সম্পর্কিত তথ্য ও বিভিন্ন সমাধান দেওয়া যায়। ‘মায়া’র প্রতিনিধি আদিল এইচ চৌধুরী বলেন, ‘পাঠাও হেলথ’ রোগীদের জন্য ডিজিটাল উপায়ে স্বাস্থ্য পরামর্শ থেকে শুরু করে বাসায় ওষুধ পর্যন্ত পৌঁছে দেবে।
