জামিন স্থগিত করে দুই জঙ্গিকে আত্মসমর্পণের নির্দেশ

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ১১:৪৮

নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের দুই সক্রিয় সদস্য সাকিব আল ইমতিহান (২১) ও নাজমুস সাদাত ফাহিমের (২০) জামিন স্থগিত করে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। তিন সপ্তাহের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

আজ রবিবার (১৮ মার্চ) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপেক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

গত বছরের ৩০ নভেম্বর এই দুজনকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। পরে তাদের জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে নাশকতার পরিকল্পনায় আত্মগোপনে থাকা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সক্রিয় সদস্য সাকিব আল ইমতিহান ও নাজমুস সাদাত ফাহিমকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

গত বছরের ৩০ জানুয়ারি মুন্সিগঞ্জ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

ইত্তেফাক/কেকে