তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কম্পিউটারের কী-বোর্ডের ব্যবহার

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ২০:৫৬

মো. মোস্তাফিজার রহমান, প্রভাষক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

নামুড়ী মহাবিদ্যালয়, লালমনিরহাট

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা কম্পিউটারের অতি প্রয়োজনীয় ও পরিচিত একটি ইনপুট ডিভাইস কী-বোর্ডের ব্যবহার সম্পর্কে জেনে নিব।

কী-বোর্ড (Keyboard)

কী-বোর্ড হলো কম্পিউটার এর একটি অন্যতম ইনপুট ডিভাইস, যাতে কিছু বাটন বিন্যস্ত থাকে এবং  ইলেকট্রনিক সুইচের মতো কাজ করে। কোনো চিহ্ন তৈরি করতে হলে এক বা একাধিক কী চাপতে অথবা চেপে ধরে রাখতে হয়। কী- বোর্ডের মাধ্যমে টাইপ করা ছাড়াও এর দ্বারা কম্পিউটারকে প্রয়োজনীয় সব ধরনের নির্দেশ প্রদান করা যায়।

কী-বোর্ডের কী পরিচিতি

কী-বোর্ডে ৮৪ থেকে ১০১টি বা কোনো কোনো কী-বোর্ডে ১০৬ থেকে ১০৮টি কী আছে। ব্যবহারের উপর ভিত্তি করে কী-বোর্ডের কী গুলোকে মোটামুটি ৫টি ভাগে ভাগ করা যায়।

(১) ফাংশন কী (২) অ্যারো কী (৩) আলফা বেটিক কী (৪) নিউমেরিক কী বা লজিক্যাল কী (৫) বিশেষ কী।

ফাংশন কী

কী বোর্ডের উপরের দিকে বাম পার্শ্বে F1 থেকে F12 পর্যন্ত যে কী গুলো আছে এদেরকে ফাংশন কী বলে। কোন নির্দিষ্ট কাজ করা যায় বলে একে ফাংশন কী বলে। যেমন কোনো প্রোগ্রামের জন্য

help, অথবা কোনো প্রোগ্রাম run করানো ইত্যাদি কাজে এই কী এর ব্যবহার করা হয়।

অ্যারো কী

কী বোর্ডের ডান দিকে নিচে পৃথকভাবে চারটি কী আছে। কোনো কোনো কী বোর্ডে উপরের দিকেও থাকে। কীগুলোর উপরে অ্যারো বা তীর চিহ্ন দেওয়া থাকে। যা দিয়ে খুব সহজেই কার্সরকে

ডানে, বামে, উপরে এবং নীচে সরানো যায়। 

আলফাবেটিক কী

কী বোর্ডের যে অংশে ইংরেজি বর্ণমালা A থেকে Z পর্যন্ত অরগুলো সাজানো থাকে সেই অংশকে আলফাবেটিক সেকশন/ অংশ বলে।

নিউমেরিক কী বা লজিক্যাল কী

কী-বোর্ডের ডানদিকে ০ থেকে ৯ পর্যন্ত সংখ্যা লেখা যে কীগুলো রয়েছে তাকে নিউমেরিক কী বলে। এখানে +, -,  *, / প্রভৃতি অ্যারিথমেটিক অপারেটর থাকে।

এছাড়াও  <, >, = লজিক্যাল অপারেটরগুলো কী বোর্ডে থাকে।

বিশেষ কী

উল্লেখিত কী গুলো ছাড়া কী-বোর্ডের অন্যান্য কী সমূহ কোনো না কোনো  বিশেষ কার্য সম্পাদন করে বলে  এদেরকে বিশেষ কী বলা হয়। নিম্নে বিশেষ কী সমূহ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া

হলো।

Esc :এই কী এর সাহায্যে কোনো নির্দেশ বাতিল করতে হয়।

Tab :পর্দায় প্যারাগ্রাফ, কলাম, নম্বর, অনুচ্ছেদ শুরুর স্থান ইত্যাদি প্রয়োজন অনুযায়ী প্রস্তুতের জন্য এই কী ব্যবহার করা হয়।

Caps Lock :এই কী ব্যবহার করে ইংরেজি ছোট হাতের ও বড় হাতের লেখা টাইপ করা হয়।

Shift :একই ওয়ার্ডের মধ্যে বা শুরুতে বড় ও ছোট অক্ষর টাইপ করতে এই কী ব্যবহার করা হয়। যেমন:Dhaka, Khulna শব্দ দু’টি লিখতে প্রথম অক্ষরে শিফ্ট কী চেপে ধরে এবং পরের অক্ষরগুলো শিফ্ট কী ছেড়ে দিয়ে লিখতে হবে। আর বাংলা অক্ষর বা বর্ণমালা লেখার ক্ষেত্রে অক্ষর বিন্যাস্ত কী এর উপরের ও নীচের লেখা টাইপের জন্য এই কী ব্যবহার করা হয়। এছাড়া শিফ্ট কী এর সাথে ফাংশন কী চেপে কম্পিউটারকে বিভিন্ন কমান্ড দেওয়া হয়।

Ctrl:এই কী এর সাথে বিশেষ কী একসাথে চেপে কমান্ড দেওয়া হয়। ব্যবহারকারীর

সুবিধার জন্য কীবোর্ডের ডানে ও বামে এই কী ২টি থাকে।

Alt:বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন নির্দেশ দেওয়ার জন্য এই কী ভিন্ন ভিন্ন ভাবে ব্যবহূত হয় এবং বিভিন্ন কমান্ড তৈরি করা যায়।