তানজিম ইবতেহাজ, শিক্ষার্থী নবম শ্রেণি
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর
১। প্রশ্ন:বল কি রাশি?
উত্তর:বল একটি ভেক্টর রাশি।
২। প্রশ্ন:জড়তা কাকে বলে?
উত্তর:বল প্রয়োগ না করা পর্যন্ত কোনো স্থির বস্তুর স্থির থাকা এবং গতিশীল বস্তুর গতিশীল থাকার যে প্রবণতা তাকে জড়তা বলে।
৩। প্রশ্ন:চলন্ত গাড়িতে পেছনের দিকে ঝাঁকুনি খাওয়া কোন জড়তার উদাহরণ?
উত্তর:চলন্ত গাড়িতে পেছনের দিকে ঝাঁকুনি খাওয়া স্থিতি জড়তার উদাহরণ।
৪। প্রশ্ন:অসাম্য বল কাকে বলে?
উত্তর:কোন বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি মান শূন্য না হয় বরং লব্ধির মান ও দিক থাকে তাকে অসাম্য বল বলে।
৫। প্রশ্ন:আবর্ত ঘর্ষণ কী?।
উত্তর:যখন একটি বস্তুর অপর একটি তলের উপর দিয়ে গড়িয়ে বা ঘুরতে ঘুরতে চলে তখন গতির বিরুদ্ধে যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে আবর্ত ঘর্ষণ বলে।
৬। প্রশ্ন:তড়িত্ চৌম্বক বল কাকে বলে?
উত্তর:দুটি আহিত কণা বা বস্তু তাদের আধানের কারণে একে অপরের উপরে যে বল প্রয়োগ করে তাকে তড়িত্ চৌম্বক বল বলে।

