মাইটোসিস কোষ বিভাজন দেহ কোষে ঘটে

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ২০:৫৮

বিজ্ঞান

মোহাম্মদ নাসির উদ্দিন, সিনিয়র শিক্ষক

দুলালপুর এস.এম.এন্ড কে

উচ্চ বিদ্যালয়, কুমিল্লা

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ  দ্বিতীয় অধ্যায় অর্থাত্ জীবের বৃদ্ধি ও বংশগতি থেকে  সৃজনশীল রচনামূলক প্রশ্নও তার উত্তর  দেওয়া হলো।

 

নূসফাত বিনতে নাসির অষ্টম শ্রেণিতে পড়ে। তার মা নূরজাহান বেগম মাহে রমজানে ইফতারের জন্য কিছু ছোলা বীজ পানিতে ভিজিয়ে রাখলো। নূসফাত লক্ষ্য করলো প্রতিটি ছোলা বীজের সরু অংশ থেকে সাদার মতো কী যেন বের হয়েছে। সে তার বাবাকে জিজ্ঞেস করলে তার বাবা তাকে বললেন, এটি ভ্রুণ থেকে মাইটোসিস কোষ বিভাজনের ফলে উত্পন্ন হয়েছে।

ক. মাইটোসিসকে কেন সমীকরণিক বিভাজন বলে?

খ. মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য লেখ।

গ. উল্লেখিত কোষ বিভাজনের ধাপসমূহের নাম ধারাবাহিকভাবে লেখ এবং চতুর্থ ধাপের সচিত্র বর্ণনা দাও।

উত্তর:ক. মাইটোসিস কোষ বিভাজনে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে দুভাগে বিভক্ত হয়। ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোজোমের সংখ্যা, গঠন ও গুণাগুণ মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা, গঠন ও গুণাগুণ এর সমান থাকে। তাই মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলে।

খ. মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনের পার্থক্য নিচে দেওয়া হলো।

মাইটোসিস কোষ বিভাজন

১. মাইটোসিস কোষ বিভাজন দেহ কোষে ঘটে

২. একটি কোষ থেকে দুটি কোষ হয়। 

৩. ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের সমান থাকে।

৪. ডিপ্লয়েড ও হ্যাপ্লয়েড উভয় কোষে ঘটে।

মিয়োসিস কোষ বিভাজন

১. মিয়োসিস কোষ বিভাজন জনন কোষে ঘটে।

২. একটি কোষ থেকে চারটি কোষ হয়।

৩. ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের সমান থাকে।

৪. শুধুমাত্র ডিপ্লয়েড কোষে ঘটে।

গ. উদ্দীপকে উল্লেখিত কোষ বিভাজনটি হলো মাইটোসিস কোষ বিভাজন। এ বিভাজনের ধাপ পাঁচটি। ধারাবাহিকভাবে ধাপসমূহ হলো- ১. প্রোফেজ 

২. প্রো-মেটাফেজ ৩. মেটাফেজ

৪. অ্যানাফেজ ৫. টেলোফেজ