করোনায় চলে গেলেন শফিউজ্জামান খান লোদী

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ২১:০৩

গতকাল সকাল সাড়ে ১১টায় চলচ্চিত্র সাংবাদিক শফিউজ্জামান খান লোদী না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। এদিন বাদ আসর উত্তরা ৪ নম্বর সেক্টর মসজিদে জানাজা শেষে তাকে সমাহিত করা হয়।

করোনা পজিটিভ হওয়ার পর প্রথমে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন শফিউজ্জামান খান লোদী। এরপর তার অবস্থা আরো অবনতি হলে তাকে উত্তরার জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেলে ভর্তি করানো হয়। সেখানে ৪ দিন ধরে লোদী আইসিইউতে ছিলেন। উল্লেখ্য, চলচ্চিত্র সাংবাদিকতার পাশাপাশি শফিউজ্জামান খান লোদী বেতার ও টিভির জনপ্রিয় উপস্থাপক ছিলেন। তিনি দীর্ঘদিন চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘আমার ছবি’র উপস্থাপকের দায়িত্ব পালন করেছেন। আমার ছবি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সংস্থার পুরস্কার অর্জন করে।