আশারানী খালে বেইলি সেতু ভেঙে যান চলাচল বন্ধ

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ২১:২৩

নেত্রকোনা-কলমাকান্দা সড়ক

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার-কলমাকান্দা সড়কের আশারানী খালের ওপর নির্মিত বিকল্প বেইলি সেতুটি পণ্যবাহী ট্রাকসহ ভেঙে পড়েছে। গত শনিবার দুপুরে পাথর বোঝাই ট্রাকসহ সেতুটি ভেঙে খালে পড়ে যায়। এতে সেতুর দুই পাশে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এলাকাবাসী দ্রুত সেতুটির নির্মাণকাজ শেষ করার দাবি জানিয়েছেন। তারা জানায়, নেত্রকোনা-কলমাকান্দা সড়কটি সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে নতুন করে নির্মাণের কাজ চলছে। এই সড়কে ১১টি পাকা সেতুরও নির্মাণকাজ চলছে। আশারানি খালের ওপর পাকা সেতু নির্মাণের জন্য বিকল্প হিসেবে বেইলী সেতু নির্মাণ করা হয়। কিন্তু গত শনিবার পাথরবাহী ট্রাকসহ সেতুটি ভেঙে পড়ে। এ বিষয়ে নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মাইদুল ইসলাম বলেন, ‘পাথর বোঝাই ট্রাক নিয়ে বিকল্প সেতুটি ভেঙে গেছে। তা মেরামত করতে দুই তিন দিনের মতো লেগে যাবে। কারণ ট্রাঞ্জাম, ডেকিংসহ বিভিন্ন মালামাল সংগ্রহ করতে হবে।