ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অনাবাদি জমিতে সমলয়ে সুবর্ণ-৩ জাতের বোরো ধানের ভালো ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এ ধানের ফলন ভালো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নেমতাবাদের কৃষক এরশাদ মিয়া বলেন, এবার ৫০ একর জমিতে সমলয়ে বোরো হাইব্রিড ধান সুবর্ণ-৩ চাষ করেছি। ফলনও ভালো হয়েছে। কৃষক আল আমিন বলেন, অন্য বছরের তুলনায় এ বছর এই ধানের ফলন ভালো হয়েছে। আশাকরি সঠিক বাজার মূল্য পাব। কসবা উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম বলেন, প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে কৃষকরা ভালো ধান ঘরে তুলতে পারবেন এবং বাজার মূল্য ভালো পাবেন।
