খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ২১:২৭

খুলনা অফিস

খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে লিটন (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। শনিবার রাত ১টার দিকে নগরীর খালিশপুরের কাশিপুরে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত লিটন কাশিপুর বাইতিপাড়া এলাকার চা-বিক্রেতা সোবহানের ছেলে। এ সময় আমিন নামের একজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। আহত লিটন ও আমিনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে লিটনের মৃত্যু হয়। আমিন চিকিত্সাধীন রয়েছেন। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে লিটনকে খুন করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।