মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
মিঠাপুকুরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধভাবে গড়ে ওঠা লাচ্ছা সেমাই কারখানায় অভিযান চালিয়েছে বিএসটিআই। শনিবার বিকালে অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর-ই-আলম সিদ্দিকি। এ সময় উপজেলার ছড়ান এলাকায় তাহান ফুডস নামে সেমাই কারখানায় রক্ষিত লেবেলবিহীন কয়েক ড্রাম পামওয়েল জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়া অনুমোদন ছাড়াই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অভিযোগে কারখানাটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
