পাহাড় কাটার অপরাধে এক ব্যক্তিকে জরিমানা

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ২১:২৮

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান সদরের আজুগুহা এলাকায় পাহাড় কাটার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাহাড় কাটার কাজে ব্যবহূত একটি স্কেভেটর জব্দ করেন। এসময় পাহাড় কাটার অপরাধে মো. ইয়াছিনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জানান, পাহাড় কেটে মাটি বিক্রির খবর পেয়ে প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজনকে জরিমানা করেছে।