সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের মধ্যে মেটালের আটটি এফএম ওয়ার্ল্ড কম্বাইন হারভেস্টার (ধান কাটার) মেশিন বিতরণ করা হয়েছে। সম্প্রতি উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের কাছে কম্বাইন হারভেস্টার মেশিনের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুত্ফুন্নাহার লুনা, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাগিব মাহফুজ, আব্দুল মমিন, মেটালের কর্মকর্তা আলিউল হক প্রমুখ। উল্লেখ্য, সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উপজেলার কৃষি শ্রমিক সংকটের কারণে কৃষকদের মধ্যে মেটাল কোম্পানির আটটি এফএম ওয়ার্ল্ড কম্বাইন হারভেস্টার মেশিন ৫০% ভর্তুকি দিয়ে বিতরণ করা হয়েছে।—প্রেস বিজ্ঞপ্তি
