জনতা ব্যাংক লিমিটেডের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান জনতা এক্সচেঞ্জ কোম্পানি এসআরএল, ইতালির বার্ষিক সাধারণ সভা সস্প্রতি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। জনতা ব্যাংকের এমডি অ্যান্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ বোর্ডের চেয়ারম্যান হিসেবে উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। জনতা এক্সচেঞ্জ কোম্পানি এসআরএল, ইতালির ম্যানেজিং ডিরেক্টর মো. আলী হোসেন এতে সভাপতিত্ব করেন
০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা ইস্ট, নর্থ ও চট্টগ্রাম নর্থ জোনের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন। এতে আরো বক্তব্য দেন এএমডি মো. ওমর ফারুক খান, ডিএমডি আবু রেজা মো. ইয়াহিয়া ও মোহাম্মদ আলী
