চলমান করোনা পরিস্থিতিতে এবং রমজান মাসে বিদেশ থেকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বিকাশে রেমিট্যান্স পাঠানো আরো স্বস্তিদায়ক করতে সরকারি ২ শতাংশ প্রণোদনার সঙ্গে আরো ১ শতাংশ ক্যাশ বোনাস দিচ্ছে বিকাশ। বিশ্বের ৯৩টি দেশ থেকে অনলাইন বা ওয়ালেট ট্রান্সফারের মাধ্যমে ৫০টির বেশি মানি ট্রান্সফার সংস্থা হয়ে দেশের ১০টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ২০ লাখ বিকাশ অ্যাকাউন্টে নিরাপদে রেমিট্যান্স পাঠানোর সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। এসব সুবিধার কারণে বিকাশে ২০২০ সালে প্রায় ১ হাজার ১৬০ কোটি টাকা সমপরিমাণের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।—প্রেস বিজ্ঞপ্তি
