শেয়ারদর কমার শীর্ষে রহিমা ফুড

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ২২:০৪

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে গতকাল রবিবার ১৬৫টির বা ৪৭ দশমিক ৪১ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে রহিমা ফুডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বৃহস্পতিবার রহিমা শেয়ারের ক্লোজিং দর ছিল ২২১ দশমিক ১০ টাকা। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২১১ দশমিক ১০ টাকা। অর্থাত্, গতকাল কোম্পানিটির শেয়ারদর ১০ টাকা বা ৪ দশমিক ৫২ শতাংশ কমেছে।

ডিএসইতে টপটেন লুজারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রূপালী লাইফ ইনসিওরেন্সের ৩ দশমিক ৯৮ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩ দশমিক ৭৯ শতাংশ, মীর আখতার হোসাইনের ২ দশমিক ৮৩ শতাংশ, জনতা ইনসিওরেন্সের ২ দশমিক ৭৮ শতাংশ, ইস্টার্ন ইনসিওরেন্সের ২ দশমিক ৭০ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংকের ২ দশমিক ৭০ শতাংশ, খান ব্রাদার্সের ২ দশমিক ৭০ শতাংশ, গ্রিনডেল্টা মিউচুয়াল ফান্ডের ২ দশমিক ৬৬ শতাংশ এবং জুট স্পিনার্সের শেয়ারদর ২ দশমিক ৫০ শতাংশ কমেছে।