বিশেষ প্রতিনিধি
চলমান লকডাউনে কর্মহীন ১ হাজার ২০০ পরিবহন শ্রমিকের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও এনা ট্রান্সপোর্ট লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্যাহ। গতকাল রবিবার সকালে নগরীর মহাখালী বাসটার্মিনালে তিনি তার নিজস্ব তহবিল থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে চাল, আলু, তেল, ডাল ও পেঁয়াজ রয়েছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাদিকুর রহমান হিরু, কার্যকরী সভাপতি ওসমান আলী, সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ সদু, মহাখালী বাসটার্মিনাল মালিক সমিতির সভাপতি আলহাজ মো. আবুল কালাম, সহসভাপতি শওকত আলী বাবুল, সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক প্রমুখ।
