ইত্তেফাক রিপোর্ট
স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনি এলাকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত বর্তমান চেয়ারম্যান-মেম্বাররাই সরকারি ত্রাণ কার্যক্রম বিতরণসহ অন্যান্য কর্মকাণ্ড পরিচালনা করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
গত শনিবার সরকারি বাসভবন মিন্টো রোড থেকে স্থানীয় সরকার বিভাগের প্রতিষ্ঠানসমূহের সঙ্গে চলমান কোভিড সংক্রমণ প্রতিরোধ এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে ধারাবাহিক ভার্চুয়ালি মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় চালানো তাণ্ডব প্রসঙ্গে মো. তাজুল ইসলাম বলেন, সেখানকার জেলা পরিষদ, পৌরসভাসহ অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, তাদের শক্ত হাতে মোকাবিলা করা হবে বলেও জানান তিনি।
