গাজীপুরে জেলা স্বাস্থ্য সুপারের বাসভবন থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ২২:০৮

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর জেলার স্বাস্থ্য সুপারের বাসভবন থেকে চন্দনা বর্মন (১৩) নামের এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে মহানগরীর কাশিমপুর থানা পুলিশ তার লাশটি উদ্ধার করে। নিহত গৃহকর্মী চন্দনা বর্মন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর বর্মনপাড়া গ্রামের মৃত নন্দন বর্মনের মেয়ে। সে চার বছর যাবত্ কাশিমপুর বাজার সংলগ্ন পূবালী ব্যাংকের পেছনে গাজীপুর জেলা স্বাস্থ্য সুপার সত্য রঞ্জন ধরের বাসায় গৃহকর্মীর কাজ করে আসছিল। গৃহকর্তা সত্য রঞ্জন ধর বলেন, গত আড়াই মাস আগে গৃহকর্মী চন্দনা বর্মনের মা মারা যায়। মাকে হারিয়ে চন্দনা বর্মন কেমন যেন অন্য মনস্ক হয়ে থাকত।