মদনে লরির চাপায় প্রাণ গেল আহত বৃদ্ধ রিকশাচালকের

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ২২:১২

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

মদনে লরিচাপায় প্রাণ গেল নিজাম উদ্দিন (৬০) নামে এক রিকশাচালকের। রবিবার মদন থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিত্সার জন্য নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত নিজাম উদ্দিন গোবিন্দশ্রী বড্ডা গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে। এ সময় লরিসহ চালক রাসেলকে আটক করে এলাকাবাসী। তিনি ইশ্বরগঞ্জের সুলেমান মিয়ার ছেলে।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান একে এম নূরুল ইসলাম ছদ্দু মিয়া জানান, রবিবার সকালে গোবিন্দশ্রী বড্ডা এলাকায় মদন-খালিয়াজুরী সড়কে মুখোমুখি সংঘর্ষে লরিটি রিকশাকে চাপা দেয়। এতে নিজাম উদ্দিন গুরুতর আহত হয়। তাত্ক্ষণিক এলাকাবাসী তাকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক উন্নত চিকিত্সার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেওয়ার পথে শুমগঞ্জ নামক স্থানে সন্ধ্যায় তার মৃত্যু হয়। লরিসহ ঘাতক চালককে আটক করে পুলিশে দেয়।