গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে করোনার উপসর্গে আব্দুল করিম সিকদার (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত সোয়া ১০টার দিকে তিনি গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। আব্দুল করিম সিকদার গোপালগঞ্জ সদর উপজেলার পুটিবাড়ি গ্রামের সাফায়াত সিকদারের ছেলে। গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক বলেন, করোনার উপসর্গ নিয়ে আব্দুল করিম শনিবার সকাল সাড়ে ১০টায় হাসপাতালে ভর্তি হয়। রাত সোয়া ১০টার দিকে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করে গোপালগঞ্জ পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না তা জানা যাবে।
