স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীতে বিশাল আকৃতির একটি গাঁজার গাছসহ জামাই-শ্বশুরকে আটক করেছে পুলিশ। শনিবার রাজশাহী মেট্রেপলিটন পুলিশের চন্দ্রিমা থানাপুলিশ মহানগরীর ছোটবনগ্রাম থেকে গাঁজার গাছসহ তাদের আটক করে। এ ঘটনায় থানায় মামলার পর রবিবার সকালে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটকরা হলেন, চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়ার মিজানুর হোসেন ও নওগাঁ জেলার নিয়ামতপুর থানার শাহাপুর গ্রামের আমজাদ হোসেন।
