থানচিতে বিপুল পরিমাণ আফিমসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ২২:১২

বান্দরবান প্রতিনিধি

থানচিতে যৌথ বাহিনীর অভিযানে ৩ কেজি ৮৫০ গ্রাম আফিমসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় থানচি উপজেলা সদরের জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান চালানো হয়। গতকাল রবিবার প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদক ব্যবসায়ীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত মউসিং ত্রিপুরা তীন্দু ইউনিয়নের মাংলং হেডম্যান পাড়ার অনথহা ত্রিপুরার ছেলে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, থানচি উপজেলার সদরের জিরো পয়েন্ট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব ও বিজিবির যৌথ বাহিনী। এ সময় নিষিদ্ধ আফিমসহ এক জন পাহাড়ি মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে যৌথবাহিনী। তার কাছ থেকে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ৩ কেজি ৮৫০ গ্রাম আফিম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আফিমের বাজার মূল্য আনুমানিক প্রায় ৪ কোটি টাকা বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।